প্রকাশের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অসুস্থ বাবাকে দেখতে গিয়ে সড়কে প্রাণ গেলো কনস্টেবল রিয়াজের

মোঃ মাসুদ রানা

চাঁদপুরের শাহরাস্তি ঘড়ি মন্ডল গ্রামের পুলিশ সদস্য কনস্টেবল রিয়াজ উদ্দিন (৩৫) ছুটিতে বাড়ি ফিরছিলেন অসুস্থ বাবাকে দেখতে। কিন্তু বাবার কাছে পৌঁছানোর আগেই থেমে গেল তার জীবনের পথচলা। শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে কুমিল্লার লালমাই উপজেলার মগবাড়ী-চৌমুহনী সড়কের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। রবিবার ভোরে লালমাই থানা পুলিশ লাশ উদ্ধার করে।

মাত্র এক মাস আগে হবিগঞ্জ থেকে বদলি হয়ে তিনি লালমাই থানায় যোগ দিয়েছিলেন। দায়িত্বশীল ও হাসিখুশি এই পুলিশ সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী ও গ্রামজুড়ে।

স্থানীয়দের ভাষ্য, রিয়াজের মুখে আঘাতের চিহ্ন ছিল। এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো রহস্যজনক কারণ তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রিয়াজ উদ্দিন ছিলেন বাবা বিল্লাল হোসেনের একমাত্র ছেলে। চার বোনের একমাত্র ভাই, স্ত্রীর স্বপ্নসঙ্গী ও দুই শিশুসন্তানের ভরসা তিনি। চার বছরের ছেলে আর দুই বছরের মেয়েটি এখনও বুঝে উঠতে পারছে না কেন বাবা আর ফিরে আসছেন না। তার মৃত্যুতে গ্রামের মানুষের হৃদয়ে নেমে এসেছে শোকের কালো মেঘ।

সহকর্মীরা বলছেন, “একজন পরিশ্রমী, নিবেদিত ও আন্তরিক পুলিশ সদস্যকে হারালাম।” রবিবার বাদ যোহর ও মাগরিব নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একজন দায়িত্বশীল সন্তান, কর্তব্যপরায়ণ পুলিশ সদস্য ও স্নেহশীল বাবার অকাল প্রয়াণে যেন থমকে গেছে পুরো এলাকা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন