প্রকাশের সময়: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেবের প্রয়াত বাবার মৃত্যু বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক

মো. রাছেল : চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,কচুয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের প্রয়াত বাবা সমাজসেবক হাজী ইদ্রিস মুন্সীর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি রবিবার বাদ জোহর মরহুমের পরিবারের আয়োজনে কচুয়া উপজেলার নলুয়া চন্দ্রবান বিবি জামে মসজিদে দোয়া,কুরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় মরহুমের সন্তান চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব,কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন,ওসি তদন্ত মোহাম্মদ ছানোয়ার হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ইসলাম,কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদার,কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম,সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু,আহসান হাবীব সুমন,যুবলীগ নেতা মুরাদ হোসেন,ছাত্রলীগ নেতা সুমন মিয়াজীসহ এলাকার মুসল্লি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্রীরামপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রারাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন মজুমদার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন