প্রকাশের সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে গণতন্ত্র পুনরুদ্ধারে হাজারো নারীর শপথ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলায় গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত হয়েছে মহিলা দলের এক বিশাল কর্মী সমাবেশ। একই সঙ্গে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার অঙ্গীকার ও নারী জাগরণের ডাক দেওয়া হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের পরানপুর এলাকায় আয়োজিত এ সমাবেশে হাজারো নারী কর্মী অংশ নেন।
স্থানীয়দের মতে, শাহরাস্তিতে এ ধরনের বড় ও ভিন্নধর্মী আয়োজন আগে দেখা যায়নি, যা পুরো রায়শ্রী এলাকাকে জনসমুদ্রে পরিণত করেছিল।
সমাবেশে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিঃ মমিনুল হক। তিনি বলেন “বিগত সময় জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা দমে যাইনি। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমরা হারানো গণতন্ত্র ফিরিয়ে আনব।”
তিনি আরও যোগ করেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। এ আসনে জনপ্রিয় ও জনসংপৃক্ত নেতাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া দলের জন্য অত্যন্ত জরুরি।”সমাবেশে সভাপতিত্ব করেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. মোজাহার হোসেন।
সঞ্চালনা করেন সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি মো. আবু ইউসুফ পাটোয়ারী রুপন, সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গণি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, বিএনপি নেতা সাইফুল ইসলাম দিদার,সুমন মেম্বার,মোঃ মাহবুব আলম,মহিলা দলের পক্ষে বক্তব্য রাখেন রওশন আরা।
বক্তারা বলেন “সরকারের দমন-পীড়ন, মামলা-হামলা এবং নির্যাতনের মুখেও বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা আন্দোলনে অটল রয়েছে। আজকের হাজারো নারীর উপস্থিতি প্রমাণ করে, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন আরও শক্তিশালী হবে।”তারা আরও আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবে। এজন্য বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করার পাশাপাশি অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।
সমাবেশ শেষে পুরো রায়শ্রী দক্ষিণ এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাজারো নারীর পদচারণায় শাহরাস্তির রাজনৈতিক ইতিহাসে এটি একটি নতুন অধ্যায় যোগ করেছে। ইউনিয়ন পর্যায়ে এত বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণ স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যৎ আন্দোলনে নতুন প্রেরণা জুগিয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন