প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি বিএনপি নেতা রফিকুলের মৃত্যুতে উপজেলা ও পৌর বিএনপির শোক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেহের ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মো. রফিকুল ইসলামের মৃত্যুতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি এক বিবৃতিতে বলেন, রফিকুল ইসলাম ছিলেন একদিকে জনপ্রিয় রাজনীতিবিদ, অন্যদিকে সমাজসেবক ও শিক্ষানুরাগী। নব্বই দশকের ছাত্র আন্দোলনে তার ভূমিকা ছিল অনন্য। আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
তারা আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান হেডমাস্টারের হাতে খড়ি নিয়ে রফিকুল ইসলামের রাজনৈতিক পথচলা শুরু হয়। আজীবন তিনি বিএনপির সঙ্গেই যুক্ত ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও শাহরাস্তির মানুষ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।
মেহের ডিগ্রি কলেজ পরিবারও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। কলেজের সাবেক এজিএস হিসেবে তিনি ছাত্রদের অধিকার আদায়ে ও শিক্ষার উন্নয়নে যে অবদান রেখেছেন, তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
ছাত্র-ছাত্রীদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার উৎস।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন