প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৪:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই ফরিদগঞ্জ থানার জুমায়েত

এস. এম ইকবাল
ফরিদগঞ্জ থানায় ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় জেলার মধ্যে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ থানার মো. জুমায়েত হোসেন জুয়েল।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চাঁদপুর জেলা পুলিশ মো. আব্দুর রকিব (পিপিএম) জেলার মধ্যে সর্বোচ্চ কাজ করায় স্বীকৃতিস্বরূপ এএসআই জুমায়েত হোসেনকে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদপুর জেলা ও বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএসআই জুমায়েত হোসেন জুয়েল বলেন, আমি সরকারী নির্দেশনা ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. শাহ্ আলম স্যারের সার্বিক দিক নির্দেশনায় সকল দায়িত্ব পালন করে থাকি। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানা রকম অপরাধ সংঘটিত করছে অপরাধী চক্ররা। আর সকল অপরাধীদের বিরুদ্ধেই বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে।
পুলিশ জনগনের বন্ধু এ কথার বাস্তবে রুপান্তিত করে জনগনের বন্ধু হয়ে কাজ করে যেতে চাই। তিনি আরো বলেন, আমার এ পুরস্কার অর্জন করতে আমাকে আমার প্রতিটি সহকর্মীই সহযোগীতা করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন