প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের মৈশাঈদে চাচার বিরুদ্ধে ভাতিজার সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের মৈশাঈদে ভাতিজার সম্পত্তি জোরপূর্বক দখল করে দালান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবিষয়ে  ভুক্তভোগী পরিবার হাজীগঞ্জ থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরজমিনে গিয়ে জানা যায়- মৈশাঈদ মধ্য পড়া মজুমদার বাড়ির মোস্তফা মজুমদারের নামে খতিয়ান, নামজারি,খাজনার রশিদ ও দলিল থাকা সত্বেও তার চাচা আমী আরশাদ মজুমদার জোরপূর্বক অবৈধভাবে দালান ঘর নির্মাণ করে চলছেন।

স্থানীয়রা বলছেন-এভাবে জোরপূর্বক অন্যের জাগয়া দখল করে দালান নির্মাণ চলতে থাকলে ভবিষ্যতে আইনি জটিলতা ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।

এবিষয়ে মোস্তফা মজুমদার বলেন-আমার নামে জমির সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আমার চাচা আরশাদ জোর করে দালান নির্মাণ করছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং এর সুস্থ্য বিচার দাবি করছি।

আরশাদ মজুমদার বলেন- আমার কাগজ পত্র কেন আমি আপনাদেরকে দেখাবো। আমি  আমার জায়গায় দালান ঘর নির্মাণ করছি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মহিউদ্দিন ফারুক বলেন- আমি অভিযোগ গুলো পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন