প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অবৈধ ড্রেজার মাটি উত্তোলনে তিনজনকে অর্থদণ্ড ও কারাদণ্ড

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে মেহের উত্তর ইউপির শেখকুনি গ্রামে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ অভিযানে তিনজনকে আটক করে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় সূত্রে জানা গেছে , ড্রেজারের মাধ্যমে অবৈধ মাটি উত্তোলনের কারণে পার্শ্ববর্তী ফসলি জমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দেয়। অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ও ১৫(১) ধারায় প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের দিক নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এ অভিযান পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে এই দণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন