প্রকাশের সময়: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ । ১:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ইপসার শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষক ওরিয়েন্টেশন সম্পন্ন

অনলাইন ডেস্ক
সজীব খান : আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষক ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
চাইল্ড প্রোটেকশন স্পেশালিষ্ট সুমনা চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসামৎ রাশেদা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান, ইপসা এর বিভাগীয় ম্যানেজার ফারহানা ইদ্রিস প্রমূখ।
ডকুমেন্টারি উপস্থাপন করেন ইপসা চাঁদপুর এর জেলা সমন্বয়কারী গোলাম ছরওয়ার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন