প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দেশকে রক্ষা করতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : ড.  জালাল উদ্দিন 

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপাস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসুচী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার (২০ সেপ্টম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দেওয়ান বাড়ীতে  ফতেপুর পূর্ব বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ঘরে ঘরে জনে জনে কর্মসুচীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনিবার্হী সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
ডঃ জালাল উদ্দিন বলেছেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য খুন, গুম এবং মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। আগামীতে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করার লক্ষ্যে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।
লিফলেট বিতরণকালে ডঃ জালাল উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কার্যনিবার্হী সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার বিকল্প নেই। কারণ তিনি ইতোমধ্যে দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে বার বার ম্যাসেজ দিচ্ছেন। তিনি ৩১ দফার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন কেমন বাংলাদেশ গড়তে চান। ফ্যাসিষ্ট সরকার দেশের বিচার ব্যবস্থাসহ সব কিছু ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগে মানুষ সঠিক বিচার পায় নি। তাই সবার আগে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আর এ জন্য তারেক রহমানের বিকল্প নেই।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে মানুষ নিরাপদ থাকবে মানুষ তাদের অধিকার ফিরে পাবে তাই ধানের শিষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে ৷ বিএনপি ক্ষমতায় আসলে মানুষ নির্যাতিত হবে না, আমি এমপি হই বা না হই জনগণের পাশে ছিলাম এবং থাকব ৷ আমি কাউকে মাদক কারবারী, চাঁদাবাজী করতে দিব না, ইনশাআল্লাহ।
ফতেপুর ইউনিয়ন বিএনপি‘র সভাপতি তোফায়েল পাটোয়ারীর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন এর সহধর্মীনি ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার ৷
আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, আবদুল গণি তপাদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম  আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী প্রমুখ৷
অনুষ্ঠানের শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন