চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুরান বাজার ১ ও ২নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। এরপর বিকেলে সদর উপজেলার ৮নং বাগাদি ইউনিয়নে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগের পূর্বে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ৮নং বাগাদি ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করা হয়।
মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, এবার দেশের মানুষ নিজেদের নিরাপত্তা ও শান্তির জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামের পক্ষে হাত পাখার গণজোয়ার উঠাবে।
দেশের মানুষ বিগত ৫৪ বছর যাবত শাসক গোষ্ঠীর মাধ্যমে নিষ্পেষিত হচ্ছে। অতএব এবং শাসক আর দেশের মানুষ দেখতে চায় না। পাড়ায় মহল্লায় গিয়ে আমরা মানুষের যে উচ্ছাস দেখছি, তাতে স্পষ্ট বুঝা যায় দেশের মানুষ ইসলামী নেতৃত্বকেই বেছে নেবে।
বিগত এক বছরে মানুষ দেখেছে তারা দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারবে কি না।
নতুন করে কোন ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের মানুষ ভোট দিবে না।
তিনি বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। যাতে দেশের প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন ফরিদী, সাবেক অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, নির্বাচন পরিচালনা কমিটির পৌর শাখার আহবায়ক মাওলানা ইকবাল হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোঃ আবুল বাশার তালুকদার, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, পৌর ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, পৌর ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহার, পৌর ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ মিজানুর রহমান, পৌর ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাওলানা শহিদুল ইসলাম জামী, সেক্রেটারী শেখ মোহাম্মদ শাহিন আলম, ২নং ওয়ার্ড সেক্রেটারী মোহাম্মদ বিল্লাল ভূঁইয়া, ৮নং বাগাদি ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী মাওলানা মুহসিন হোসাইন সহ ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ।

নিজস্ব প্রতিনিধি