প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চরমোনাই পীরকে বেঈমান ও ভণ্ড বললেন বিএনপি নেতা এ্যানি

অনলাইন ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছর ধরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও চরমোনাই পীর আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে দালালির সব কাজ করেছে। তারা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনগুলোতে শেখ হাসিনাকে সহযোগিতা করে তার স্থায়িত্ব বাড়িয়ে দিয়েছে। এই চরমোনাই পীর, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই পাখা মার্কা— বাংলাদেশের মানুষের কাছে তারা এখন একটি ‘জাতীয় বেইমান’ হিসেবে চিহ্নিত।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে জেলা আউটার স্টেডিয়ামে এ মন্তব্য করেন এ্যানি।

তিনি বলেন, ‘এরা আজকে নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করছেন। তীর ছুড়ছেন, মিছিল করছেন, মিটিং করছেন, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করছেন।’

তিনি ঐক্যবদ্ধ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যই হবে আমাদের শক্তি। জিয়াউর রহমান বারবার বলেছিলেন ‘ইস্পাত কঠিন ঐক্য’। তারেক রহমানের নেতৃত্বে দেশকে সেই ঐক্যের মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে।

জামায়াতের দিকে ইঙ্গিত করে এ্যানি বলেন, পিআর পদ্ধতি নিয়ে ও ৮৬‑৯৬ সালগুলোর অচল নির্বাচন‑পরিস্থিতিতে জামায়াত শুধু আমাদের নয়, সমগ্র জাতিকে অসহযোগিতা করেছিল। হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তারা একটি ‘আত্মস্বীকৃত বেইমান’ হিসেবে কাজ করেছে।

তিনি দাবি করেন, তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করা যেতে পারে — যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে, নিচের কক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন এবং উচ্চকক্ষে শ্রেণিভিত্তিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ অংশ নেবেন।

সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ, আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর‑৪ আসনের সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ‑সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন