প্রকাশের সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:০৯ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২২ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা

অনলাইন ডেস্ক

চলতি সেপ্টেম্বর মাসে প্রবাসী আয়ের ধারাবাহিক ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রয়েছে। মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। শুধু ২২ সেপ্টেম্বরই এসেছে ৭৮০ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

গত বছরের একই সময়ে (প্রথম ২২ দিনে) রেমিট্যান্স এসেছিল ১৭৬ কোটি ৯০ লাখ ডলার। তুলনায় এ বছর বেড়েছে ৩২ কোটি ৬০ লাখ ডলার বা ১৮ দশমিক ৪০ শতাংশ।

এ ছাড়া চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত) মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৬৯৯ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৫৯০ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এ বছর প্রবাসী আয় বেড়েছে ১০৮ কোটি ৯০ লাখ ডলার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন