সাতক্ষীরার কালিগঞ্জে প্রেম করে বিয়ে করা এক যুবকের সংসার ভাঙতেই ঘটে গেল অদ্ভুত ঘটনা। দেড় মাস যেতে না যেতেই আহসান হাবিব নামে ওই যুবক এলাকাবাসীর সামনে মাথার চুল ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেম করে লড়াই-সংগ্রামের পর পরিবারকে রাজি করিয়ে বিয়ে করেছিলেন হাবিব। কিন্তু সংসার টেকেনি; শুরু হয় কলহ, আর শেষ পর্যন্ত ডিভোর্স।
হাবিবের অভিযোগ, বিদেশে গিয়ে আর্থিক ক্ষতির শিকার হওয়ার পর তিনি সংকটে পড়েন। আর্থিক অনটনের কারণে স্ত্রী সংসার না করে তাকে ছেড়ে চলে গেছেন। হাবিব বলেন, “যখন টাকা ছিল, তখন সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে। এখন টাকার অভাবে সংসার ভেঙেছে। অর্থের কাছে ভালোবাসা হেরে গেছে।”
বিচ্ছেদের কষ্টে হাবিব বাড়ির সামনে বালতি ভরা দুধ এনে সবার সামনে গোসল করেন। ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
গোসল শেষে তিনি বলেন, “ভালোবাসা ছিল, সংসার টেকেনি। এখন নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করবো।”

অনলাইন ডেস্ক