প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে এমএ শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এমএ শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী মতলব দক্ষিণ উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও মতলব পৌরসভায় পৃথকভাবে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এমএ শুক্কুর পাটোয়ারীর পক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজারসহ সাধারণ মানুষের হাতে এসব লিফলেট তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা, মতলব পৌর, নারায়ণপুর, খাদেরগাঁও, নায়েরগাঁও উত্তর ও দক্ষিণ, উপাধি দক্ষিণ ও উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন