প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে প্রশাসন-ব্যবসায়ী সমন্বয়ে ঠাকুরবাজার হবে সুরক্ষিত : ইউএনও

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী ঠাকুরবাজারে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার  (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে  বাজার কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  (ইউএনও) নাজিয়া হোসেন এর উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম বার, বাজার কমিটির সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী,পৌরসভার উপ-প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, মোঃ নোমান হোসেন, বাজার সাধারণ সম্পাদক এনামুল হক গনি, সহ-সভাপতি বাবু মানিক বনিক ও আঃ জব্বার, সাবেক সাধারণ সম্পাদক নাজির হোসেন পাটোয়ারী, সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস রানা, কোষাধ্যক্ষ মাওঃ ইকরামুল হকসহ বাজারের বিভিন্ন ট্রেডের অন্তত দুই শতাধিক ব্যবসায়ী।
সভায় ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসময় ইউএনও নাজিয়া হোসেন বলেন, “শাহরাস্তির বাজারগুলোতে নিরাপত্তা জোরদার এবং ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। ইতোমধ্যে যেসব সংস্কার কার্যক্রম হয়েছে, সেগুলোর ধারাবাহিকতা বজায় থাকবে। পাশাপাশি পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে।”
বাজার কমিটির সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী বলেন, “সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে বাজারের ব্যবসায়ীরা আরও সুরক্ষিত হবেন। এতে চুরি, ডাকাতি ও অপরাধ প্রবণতা হ্রাস পাবে।”
শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন, “সিসি ক্যামেরা স্থাপনের ফলে বাজারের নিরাপত্তা পরিস্থিতি আরও উন্নত হবে। পুলিশও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”
পরে ইউএনও বাজারের বিভিন্ন সেট ও গলিপথ ঘুরে দেখেন এবং দোকানিদের কাছ থেকে সরাসরি সমস্যা শোনেন। এরপর বাজারে বিভিন্ন কোণে মোট ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
বাজার কমিটির ব্যবসায়ী বৃন্দ মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীদের প্রতিষ্ঠান নিরাপত্তা নিশ্চিত হবে এবং বাজার অপরাধমুক্ত রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
একই সঙ্গে যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে প্রশাসন ও ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগে বাজারটি আরও সুন্দর হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন