প্রকাশের সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার

মোজাম্মেল প্রধান হাসিব

চাঁদপুরের মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে মতলব সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষের অব্যবহৃত বাসভবনের উত্তর পাশে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মতলব সরকারি কলেজ অধ্যক্ষের বাসভবনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত। এই পরিত্যক্ত বাসভবনের উত্তর পাশেই পরিত্যক্ত রান্নাঘরটি।ঘটনার দিন সকালে মেকানিককে রান্নাঘরে থাকা পানির মোটর মেরামত করতে যায়। মেকানিক রান্নাঘরে প্রবেশ করতেই গন্ধ পায় ও মোটরের পাশে লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি সে কলেজ শিক্ষক জিন্নাহ স্যারকে জানায়।পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ।

মোটর মেকানিক সুজন জানায়, মোটর নষ্ট হয়ে গেছে আমাকে কলেজ শিক্ষক জিন্নাহ স্যার খবর দিলে আমি মোটর মেরামত করতে আসি। পরিত্যক্ত রান্নাঘরেই মোটর ছিলো। মোটর মেরামত করতে রান্নাঘরে গেলে একটি মরদেহ দেখতে পাই। মরদেহটি দেখে কলেজ শিক্ষক মো: জিন্নাহ স্যারকে জানাই। তারপর থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মতলব দক্ষিণ থানা পুলিশ আসে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান,মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ,পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো:লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। লাশটি কঙ্কালে পরিনত হয়েছে। বয়স এবং পুরুষ নাকি নারী চিহ্নিত করা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন