প্রকাশের সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখা।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ পদপ্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
তিনি তার বক্তব্যে বলেন, দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন হতে হবে নিরপেক্ষ পরিবেশে, জুলাই সনদের ভিত্তিতে, পিয়ার পদ্ধতিতে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। যারা এই দেশের গণহত্যার সাথে জড়িত, ভারতীয় তাবেদার এবং ফ্যাসিবাদের দোসর তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। এবং বিচার চলাকালীন তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা ছাড়া কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের পরে বড় দলের দাবিদার বিএনপিও আওয়ামী ফ্যাসিবাদের মতো কার্যকলাপ শুরু করেছে। এ জন্য তো আমরা জুলাই আন্দোলন করিনি।
আমাদের উদ্দেশ্য ছিল, জুলাই বিপ্লবের পর সকল রাজনৈতিক দল মিলে সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তোলা।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি। তারাও দেখছি আজ নিরপেক্ষতা হারিয়ে ফেলছে। এই অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশের জনগণ এখন সোচ্চার, তারা জুলাই বিপ্লবের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছে যে এই দেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন জনগণের ন্যায়সঙ্গত দাবিগুলো আদায়ে অঙ্গীকারবদ্ধ। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি এবং গণমাধ্যমের মাধ্যমে এই দাবিসমূহ সামনে তুলে ধরি। এবং জনগণের অধিকার রক্ষায় সবসময়ই প্রতিজ্ঞাবদ্ধ থাকব।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডাঃ মোহাম্মদ বেলাল হোসাইন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. মাকসুদুর রহমান, সহ-সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, জয়েন্ট সেক্রেটারী শাহজামাল গাজী সোহাগ।
সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী ডাঃ মজিবুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সদর উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ নাসিরুল্লাহ বাহাদুর, পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহার, পৌর ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল আমিন।
এছাড়াও ইসলামী আন্দোলনের সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসিন রোড ও কুমিল্লা রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের বহু নেতাকর্মী অংশগ্রহণ করেন। একই দাবিতে চাঁদপুরের অন্যান্য সকল উপজেলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন