প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব নবুরকান্দিতে ৩১দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি

মনিরুল ইসলাম মনির
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন নারী যিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নি। তিনি দিনের পর দিন বছরের পর বছর বিনা অপরাধে জেল খেটেছেন। তাও তিনি সৈরাচারের সঙ্গে আপোষের কথা ভাবেন নি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবুরকান্দি যুবদল নেতা আইয়ুব আলীর বাড়িতে ফতেপুর পশ্চিম ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র গঠনে ৩১দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচির অংশ হিসেবে এ সভা আয়োজন করা হয়।
ড. জালাল উদ্দিন আরও বলেন, খালেদা জিয়াকে সৈরাচার সরকার বলেছিন আপনি অপরাধ করেছেন সেটা স্বীকার করেন, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। তখন তিনি বলেছেন আমি কোন অপরাধ করিনি। সেজন্য তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছিল। ঠিক তেমনি আমাদের দলীয় নেতাকর্মীদেরও এইভাবে হামলা মামলা দিয়ে হয়রানি করেছে।
তিনি বলেন, ফ্যাসিষ্ট সরকার আমাদের দলটাকে ভেঙ্গে চুরমার করে দিতে চেয়েছি। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের গঠনমুলক নেতৃত্বের কারণে তা পারেনি। আর সঙ্গে ছিল নির্যাতিত নেতাকর্মী আর সাধারণ জনগন।
আগামী নির্বাচনেও সাধারণ জনগণ মা বোনেরা আমাদের বিএনপিকে ক্ষমতায় এনে তারেক জিয়ার হাতে রাষ্ট্র গঠনের দায়িত্ব তুলে দিবেন। আমরা জনগণের সাথে আছি, জনগণ আমাদের সাথে আছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইলিয়াছ আলীর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সরদার।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী সোহেল পাটোয়ারী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক শাহাদাত ভুইয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল প্রধান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, মহিলা দল নেত্রী রাহিমা ইসলাম, যুবদল নেতা আইয়ুব আলী, জসিম উদ্দিন সহ হাজার হাজার নারী পুরুষ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন