প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:২১ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই, একাই বাড়ি ফিরলেন বর!

সড়কে গাড়ি আটকিয়ে নববধূ ছিনতাই। ছবি- সংগৃহীত
অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে ফেরার পথে ঘটলো চাঞ্চল্যকর ঘটনা। সড়কে গাড়ি থামিয়ে নববধূকে জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায় একদল যুবক। পরে বর একাই বাড়ি ফিরতে বাধ্য হন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বর মুরাদ ব্যাপারী টঙ্গীবাড়ী উপজেলার পুরাশিবির এলাকার মৃত শফি ব্যাপারীর ছেলে। নববধূ সুমাইয়া আক্তার মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাঁশতলা এলাকার মো. সুমনের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, ছয় মাস আগে মুরাদ ও সুমাইয়ার কাবিন সম্পন্ন হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে নিয়ে আসতে যান বরযাত্রীরা। তবে সেদিন খাবার পরিবেশন নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

তার জের ধরে ফেরার পথে মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক গাড়ি থামিয়ে কনের ভাই পরিচয়ে নববধূকে জোরপূর্বক নামিয়ে নেয়।

বর জানান, এ ঘটনার পর তিনি অসহায় অবস্থায় একাই বাড়ি ফেরেন। বর্তমানে বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন