প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলবে কৃষি ব্যাংক স্থানান্তরের ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নাউরী বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নাউরী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, ১৯৮৮ সালে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ভবনে যাত্রা শুরু করে কৃষি ব্যাংকের এই শাখা। গত ৩৮ বছর ধরে সুনামের সাথে ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ব্যাংকের জন্য বিদ্যালয়ের তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। কিন্তু সম্প্রতি কিছু মহল প্ররোচনায় এ শাখাটি অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা চাই ব্যাংকের শাখা এখানেই থাকবে। কেউ অতি উৎসাহী হয়ে অন্যত্র নেওয়ার চেষ্টা করলে আন্দোলনের মাধ্যমে আমরা তা প্রতিহত করব। যেকোনো মূল্যে এ ব্যাংক আমরা এখানে রাখবই। এ বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক শাখা, চাঁদপুর জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে বলেও তারা জানান।
বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক নাউরী বাজার শাখা স্থানান্তর প্রতরোধ কমিটির আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব কামাল হোসেন, সদস্য শাহাবুদ্দীন ভূঁইয়া, খন্দকার রেজওয়ান।
এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। এতে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশেপাশের বিভিন্ন এলাকার হাজারো জনতা অংশগ্রহণ করেন।
আয়োজনে ছিলেন নাউরী এলাকার সর্বস্তরের জনগণ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন