প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

খাগড়াছড়িতে নেওয়ার পথে কুকিমারায় গাড়ি থেকে ১০০ অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ি ও গুইমারায় চলমান সংঘর্ষে ব্যবহারের জন্য নেওয়ার সময় বাস থেকে লোহার তৈরি ১০০টি ধারালো অস্ত্র (দা) উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় এক ব্যক্তি জানান, খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় চলমান ঘটনায় ব্যবহারের জন্য ইউপিডিএফ (মূল দল) বান্দরবান থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এসব অস্ত্র নিয়ে যাচ্ছিল। এসময় গাড়ির চালক, হেলপারসহ বহনকারী গাড়িটি জব্দ করা হয়েছে।

উদ্ধার করা অস্ত্রগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক পাহাড়ি স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে পুলিশ।

জড়িত অন্য দুজনকে গ্রেপ্তারের দাবিতে ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে রবিবার তৃতীয় দফায় খাগড়াছড়িতে সড়ক অবরোধ করেছে। এর আগে শনিবার খাগড়াছড়ি শহরে অবরোধকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি ছোড়ে।

এ পরিস্থিতিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন