আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ সকল দিক থেকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার কথা অভিহিত করেছেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়ার সিরাজ বেপারীর বাড়ীর ওঠানে ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দেলু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গনি তপাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নান্নু গাজী, যুবদল নেতা ইমাম হোসেন প্রমূখ।
এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। হিন্দু ভাইরাও এই বাংলাদেশেরই নাগরিক । তাই আমরা আমাদের প্রিয় দল বিএনপির পক্ষ থেকে আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় উৎসব পালনে সর্বাত্মক সহযোগিতা করবো।
দলীয় মনোনয়নের বিষয়ে প্রধান অতিথি বলেন, ‘প্রতিটি আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকতেই পারেন, তবে সার্বিক বিবেচনায় দল একজনকেই মনোনয়ন দেবে এটাই স্বাভাবিক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ দলে আমরা কোন শৃঙ্খলা চাই না, আমরা যেহেতু দল করি তাই আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো।
এ সময় তিনি আরো বলেন, ‘যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

মনিরুল ইসলাম মনির