প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২ । ২:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে এমপির পক্ষে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপির পক্ষে শীতার্ত লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে এমপির স্থানীয় কার্যালয়ে সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, এমপির পৌর প্রতিনিধি জাহাঙ্গীর আলম পলোয়ান, খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম সুমন, পুতুল সরকার, আব্দুল মোতালেব তুহিন, শেখ মোদচ্ছের অপু প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে খাজে আহমেদ মজুমদার বলেন, জননেত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপির নির্দেশে আমার এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন