চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় শুভ উদ্বোধন হয়েছে মহামায়া ক্রীড়া চক্র সামাজিক সংগঠন এর কার্যালয়।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে মহামায়া পূর্ব বাজারস্থ সিদ্দিক মোক্তার মার্কেটে বিভিন্ন আয়োজনে সংগঠনটির কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অলাভজনক ও অরাজনৈতিক এ সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা টাইলস হাউজের সত্ত্বাধিকারী ও মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম খান।
তিনি তার বক্তব্যে বলেন, এটি একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন। গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। মহামায়া সহ আশপাশের প্রতিটি এলাকায় সংগঠনের সদস্যদের আরও সক্রিয় হয়ে কাজ করতে হবে, যাতে কেউ সমস্যায় পড়লে দ্রুত সহায়তা পায়। এভাবেই মহামায়া ক্রীড়া চক্র সফলতার পথে এগিয়ে যাবে।
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক সোহাগ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মনির হোসেন, সংগঠনের উপদেষ্টা ও ইউপি সদস্য কবির হোসেন রনি, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে ফিতা ও কেক কেটে উক্ত সাংগঠনিক কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা আবু তাহের খোকন।
এসময় ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত সামাজিক এ সংগঠনটির উপদেষ্টা মরহুম ড. ওয়াজিউল্লাহ পাটোয়ারী, জাফর উল্লাহ পাটোয়ারী, শামসুল হক পাটোয়ারী, মকবুল হোসেন মামুন, আবুল কাশেম হাজী, বাবু রাধাকুঞ্জ দত্ত, শাহজালাল বেপারী, আলী আর্শ্বাদ গাজী, সংগঠনের সাবেক সভাপতি মরহুম মমিন হোসেন আকাশ, সদস্য আজহারুল ইসলাম সুমন, আওলাদ হোসেন, সুমন বৈদ্য ও মুছা মিজির রুহের মাগফেরাত কামনা এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সিদ্দিকুর রহমান মোক্তার, শাহমাহমুদপুর ইউপি সদস্য মনিরুজ্জামান পাটোয়ারী, আইনজীবী সহকারী মোঃ হাসান খান, সাংবাদিক মিজানুর রহমান পাটোয়ারী, বাকিলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ হোসাইন লিটন, মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন বেপারী, সোহরাব হোসেন কুসুম, বরকত উল্লাহ, সফিউল আলম সাইফুল পাটোয়ারী, মোবারক হোসেন গাজী, মাজহারুল ইসলাম শামীম, জসিম উদ্দিন মিজি, সমাজসেবক আশিকুর রহমান আজাদ, সংগঠনের সহ সভাপতি শাহাদাত হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন হাজী, ক্রীড়া সম্পাদক মাছুম বেপারী, অর্থ সম্পাদক নাছির উদ্দিন বৈদ্য, সদস্য আফসার ইয়ামিন রনি, জাবেদ গাজী, রাজনীতিবিদ আঃ সাত্তার বেপারী, বিল্লাল পাটওয়ারী, শাহাদাত গাজী, শাহাবুদ্দিন মল্লিক সহ উক্ত এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন