প্রকাশের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ । ৭:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ট্রাকচালককে ৫ হাজার টাকা অর্থদন্ড ও মুচলেকা

মোঃ মাসুদ রানা

শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজারে প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করায় আলু বোঝাই ট্রাক পার্কিং ও মালামাল আনলোড করার এক ট্রাকচালককে অর্থ দন্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা অভিযুক্ত ট্রাক চালককে দণ্ড প্রদান করেন ।

প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার এলাকায় দিনের বেলায় পণ্য লোড-আনলোড সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও অভিযুক্ত চালক আবুল হাশেম তার ট্রাক অবৈধভাবে পার্কিং করে পণ্য আনলোড করেন। এতে বাজার এলাকায় যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭ ও ৯০ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, “জনস্বার্থ ও আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারি নির্দেশনা মানা সবার জন্য বাধ্যতামূলক। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ঠাকুরবাজার ও মেহের কালীবাড়ি বাজার এলাকায় দীর্ঘদিন ধরে দিনের বেলায় পণ্য আনলোডের কারণে তীব্র যানজট ও জনদুর্ভোগ দেখা দিচ্ছিল। এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসন সম্প্রতি কঠোর নিষেধাজ্ঞা জারি করে এবং নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। যাহা এখনো অব্যাহত রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন