প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ । ১০:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে থানার ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।

মতবিনিময়ে ওসি মহিউদ্দিন ফারুক বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধীকে আইনের আওতায় আনা ও সমাজ থেকে অপরাধ নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সাংবাদিকরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে একজন সাংবাদিক মানবিক সমাজ গঠন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখেন।”

তিনি আরও বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-সাংবাদিক একসঙ্গে কাজ করলে সমাজ আরও সুন্দর ও নিরাপদ হবে।”

সভায় আরও বক্তব্য দেন পুলিশ পরিদর্শক তদন্ত রাজীব শর্মা, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ ও সদস্য সুজন দাস।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ও মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ ও গাজী নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঞ্জু আলম, অর্থ সম্পাদক হাবীব উল্লাহ, দপ্তর সম্পাদক আলমগীর কবির, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, ধর্মবিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন দাস, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আল আজাদ, সাখাওয়াত হোসেন ও শাখাওয়াত হোসেন শামীম প্রমুখ।

ওসি ফারুক আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও সাংবাদিকরা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে হাজীগঞ্জে অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন