বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল চাঁদপুর জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।
২৯ অক্টোবর ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হানিফ বেপারীর স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রমজান বেপারী (স্বপন) এবং সিনিয়র সহ সভাপতি হয়েছেন মোঃ নাছের পারভেজ মৃধা। সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাহেব আলী ও নিশাত বেপারী।
সাধারণ সম্পাদক পদে ফারুক গাজী, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজি, দপ্তর সম্পাদক ফখরুজ্জামান শান্ত, প্রচার সম্পাদক মোঃ শরীফ গাজী এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মিন্টু মিয়া।
এছাড়াও কার্যকরী সদস্য পদে রয়েছেন- মোঃ কামাল হোসেন, মোহাম্মদ শরীফ, খোরশেদ আলম, মিজান তালুকদার, আনোয়ার মোল্লা, হেলাল গাজী, নুর ইসলাম গাজী, জাহিদ হাজী, দেলোয়ার হোসেন গাজী, রফিক দেওয়ান, কাউসার মিয়া, রুবেল গাজী, পারভেজ হোসেন, আরিফ খান, মোস্তফা খান, মোহাম্মদ আলী মুন্সী, আবুল হাছানাত কাজী, সুমন গাজী, আবুল বাশার তালুকদার, সাজু গাজী, শাহজালাল, মোঃ ইকবাল হোসেন, হারুনুর রশীদ, শওকত শেখ, কবির হোসেন কাজী, মোঃ দেলোয়ার হোসেন খান, আঃ ছোবহান, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মিন্টু ও মিজান গাজী।
নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ জানান, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নিজস্ব প্রতিনিধি