চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, বোনের ছেলেকে বিয়ে করেছেন খালা। এই অস্বাভাবিক বিয়ের খবর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
জানা যায়, পশ্চিম সকদী গ্রামের মোস্তফার মেয়ে খাদিজার বিয়ে হয় আহাদ নামের এক প্রবাসীর সঙ্গে, যিনি একই গ্রামের কালুর ছেলে। খাদিজা আগে এক সন্তানের মা হলেও, পরে আহাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আহাদের দেশে আসার খবর পেয়ে, খাদিজার মা হালিমা বেগম মেয়েকে তালাক দিয়ে আহাদের সঙ্গে বিয়ে দিয়ে দেন।
এ বিষয়ে এলাকার কিছু সচেতন নাগরিক অভিযোগ করেন যে, খাদিজার মা, হালিমা বেগম, তার মেয়েকে আহাদের সঙ্গে বিয়ে দেন শুধুমাত্র প্রবাসী আহাদের টাকার প্রতি আকর্ষণ থেকে। তাদের মতে, এমন বিয়ে সামাজিক এবং আইনগতভাবে অন্যায়।
ছেলের পরিবারও এই বিয়েকে অগ্রহণযোগ্য বলেছে এবং এর বিচার দাবি করেছে।
এলাকার ইউপি সদস্য মো. মুনসুর খানও এই বিয়েকে “অন্যায়” হিসেবে আখ্যা দিয়েছেন, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না বলে জানিয়েছেন।

অনলাইন ডেস্ক