প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ । ১১:১৫ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেট থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেট থেকে মঙ্গল হরিজন নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টায় শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের চতুর্থ তলার টয়লেট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনেরা জানান, বুধবার ব্যাংকের কাজের নির্দিষ্ট সময় পরও মঙ্গল বাড়ি ফিরে না গেলে তাঁর ছেলে অফিসে খোঁজ নিয়ে আসেন। এ সময় তিনি বাড়ি চলে গেছেন বলে জানান দায়িত্বরত দারোয়ান। তবে ছেলে বেশ কয়েকবার খোঁজ নিতে আসায় দারোয়ান ভেতরে গিয়ে টয়লেট চেক করে দেখতে পান সেখানে মঙ্গলের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মঙ্গল শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে। পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিচ্ছন্নতার কাজ করার কোনো এক সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। নিহত মঙ্গল শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা সুইপার কলোনি এলাকার বাসিন্দা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন