প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ । ১১:২৭ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে গণঅধিকার থেকে মনোনয়ন ফরম উত্তোলন করবেন সাংবাদিক জাকির

নিজস্ব প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে গণঅধিকার পরিষদে’ “ট্রাক” প্রতীকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করবেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেন।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান জানান মনোনয়ন ফরম ক্রয়ের জন্য তিনি চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী নিয়ে আজ ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ টায় চাঁদপুর বাস স্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হবেন।

সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের সাথে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাক্ষাৎ করে মনোনয়ন ফরম ক্রয় করবেন।

আগামীর বাংলাদেশ বিনির্মানে তরুণদের বেছে নিবেন ভোটাররা। চাঁদপুর-৩ (সদর হাইমচর) আসনের সকল ভোটারদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন