প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ । ৭:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে বিএনপিতে যোগ দিলেন কয়েক শতাধীক সনাতন ধর্মাবলম্বী

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে কয়েক শতাধীক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার এখলাছপুর ইউনিয়নে ও যোগদান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
এ সময় বিএনপিতে যোগদান অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নারীর-পুরুষদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষেরও উপস্থিতি লক্ষ্য করা যায়।
যোগদান সভায় বলারাম গোস্বামী বলেন, আমারা এখানে কয়েক শতাধীক হিন্দু সম্প্রদায়ের লোক আছি, আমরা ড. জালাল উদ্দিনের হাত ধরে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ  দিলাম। আমরা  কথা দিচ্ছি একশ’ শতাংশ ভোট বিএনপিতে দিয়ে প্রিয়নেতা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব। বিএনপি নেতা জালাল ভাই কথা দিয়েছেন,  আমাদের  সুখে-দু:খে এবং বিপদে তিনি পাশে থাকবেন।
বলারাম গোস্বামীর বক্তব্যে  স্লোগান দেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’। এ সময় যোগদান অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীরা স্লোগানে, স্লোগানে আয়োজিত অনুষ্ঠানটি মুখরিত করে তোলেন।
অনুষ্ঠানে বিএনপিতে যোগদানকারীদের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ‘আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সুখে-দুঃখে পাশে থাকব। আপনাদের নিরাপত্তার দায়িত্ব দলের পক্ষ থেকে আমি গ্রহণ করছি। আমরা একসঙ্গে তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।
এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুয়েল পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কিএনপি নেতা আলমগীর  সরকার, সহ সভাপতি আ. গনি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন