প্রকাশের সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ । ৮:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় রাসুল (সা.)-কে ক/টু/ক্তি: ফেসবুক পোস্টের জেরে কিশোর গ্রে প্তা র

মোঃ রাছেল, কচুয়া
চাঁদপুরের কচুয়ায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগে তমাল চন্দ্র সরকার (১৭) নামের এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কচুয়া পৌরসভাধীন কান্দিরপাড় এলাকা থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তমালকে থানা পুলিশের হেফাজতে দেন। আটক তমাল চন্দ্র সরকার ওই গ্রামের দুলাল চন্দ্র সরকারের ছেলে।
জানা যায়, তমাল চন্দ্র সরকার তার ব্যবহৃত মোবাইল ফোনে মেসেঞ্জারে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকর মন্তব্য করেন। এমন একটি স্ক্রিনশট বিভিন্ন ফেসবুক আইডি থেকে ফেসবুকে পোস্ট হয়। এ ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।’
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে তমাল চন্দ্র সরকার নামের এক কিশোরের বিরুদ্ধে।
তিনি আরো জানান, তমালের পিতা, মাতা এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ স্বেচ্ছায় তমালকে পুলিশ হেফাজতে দিয়েছেন। তমাল চন্দ্র সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন।
এদিকে, স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তমালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন