প্রকাশের সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ । ৮:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বেপারীর পক্ষে লিফলেট বিতরণ

এস. এম ইকবাল
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বেপারীর পক্ষে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০অক্টোবর) বিকেলে গোবিন্দপুর উত্তর ইউনিয়নে নেতা-কর্মীরা নয়া হাট বাজারসহ আশপাশের এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সাংস্কৃতিক দলের সভাপতি আমিনুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক সাবের হোসেন খোকন, চাঁদপুর শহর সাংস্কৃতিক দলের সদস্য সচিব  আলমগীর হোসেন, উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি আবুল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি মো কামাল হোসেন, সাধারণ সম্পাদক নজির আলী খান, মোঃ মূসা, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুজাম্মেল হোসেন বাপ্পি।
এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। বিগত ফ্যাসিবাদ  বিরোধী আন্দোলনে যারা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।  আশা করি তাদের আগামী নির্বাচনে দল তাদের মনোনয়ন দেবেন। সেই সাথে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীরা আহ্বান জানান ।
বক্তারা আরও বলেন, সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারী ক্লিন ইমেজের নেতা হিসেবে তাকে ধানের শীষের মনোনয়ন দিবে বলে বক্তব্যে বলেন নেতা কর্মীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন