প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২ । ৪:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মঙ্গলবার একদিনে আরো ২৮ জনের করোনা শনাক্ত : মৃত বেড়ে ২৪৪

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুরে একদিনে নতুন করে আরো ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) ভাষা বীর এম.এ ওয়াদুদ আরটি-পিসিআর ও আরএটি ল্যাবে ২১১ নমুনা পরীক্ষা করে ২৮ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। শনাক্ত হওয়া ২৮ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদর উপজেলার ৮ জন, ফরিদগঞ্জের ৪ জন, হাজীগঞ্জের ১ জন, শাহরাস্তিতে ১০ জন, হাইমচরে ১ জন, মতলব উত্তরে ৩  জন ও মতলব দক্ষিণে ১ জন। এদিন রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন আক্রান্ত হওয়া ২৮ জনসহ মঙ্গলবার পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা হলো মোট ১৭ হাজার ১৩০ জন। এই সতেরো সহস্রাধিক রোগীর মধ্যে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪৯ জন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১ হাজার ৩৩৭ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জন। এদের মধ্যে- চাঁদপুর সদরে ১০০, ফরিদগঞ্জে ৩৫, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ৩১ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৮ জন ও হাইমচরে ৭ জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন