প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ । ৯:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে স্কুল-কলেজ ও সাধারণ জনতার উপস্থিতিতে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস সুনামগঞ্জ সদর উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) সুনজিত কুমার চন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক এনামুল হক, উন্নয়ন সংস্থা সিএনআরএস-এর জেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর সৌরভ কান্তি রায়, ব্রাক এর রিজিওনাল ম্যানেজার  আতিকুজ্জামান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্থানীয় রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই এর কাছে দুর্যোগকালীন সরঞ্জামাদি প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এসব সরঞ্জামাদী সিএনআরএস- এর পক্ষ থেকে উপহার দেওয়া হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন