প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ । ৯:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে জিএমসি রিফ্রেসার ট্রেনিং সম্পন্ন

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরাপত্তা ও তথ্য প্রবাহকে আরও জোরদার করার লক্ষ্যে   “জিএমসি রিফ্রেসার ট্রেনিং” অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ১৪, অক্টোবর ২০২৫  শাহরাস্তি সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিস্টেন্স (সিসিডিএ) আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
এটি বাস্তবায়িত করা হয়েছে,  Strengthened and Informative Migration Systems (SIMS) Phase-2 প্রকল্পের আওতায়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
এ সময় বক্তারা জানান, “সিমস্ ফেইজ-২” প্রকল্পটি চাঁদপুর জেলার ৬টি উপজেলায় ৩৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় নিরাপদ অভিবাসন, আর্থিক সাক্ষরতা এবং আইনী সহায়তা বিষয়ে কাজ করছে। এর মধ্যে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর, টামটা দক্ষিণ, মেহের উত্তর, মেহের দক্ষিণ, রায়শ্রী উত্তর, রায়শ্রী দক্ষিণ ও চিতোষী পূর্ব—এই ৭টি ইউনিয়নে প্রকল্পটির কার্যক্রম চলমান রয়েছে।
প্রশিক্ষণে স্থানীয় পর্যায়ের চেয়ারম্যান, মেম্বার, বিদেশ ফেরত কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনায় জিএমসি (গ্রাম/ওয়ার্ড মাইগ্রেশন কমিটি)-এর করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল— অভিবাসন সংক্রান্ত প্রতারণামূলক অভিযোগের প্রাথমিক সমাধান প্রক্রিয়া,স্থানীয়ভাবে সমাধান সম্ভব না হলে রেফার করার পদ্ধতি,চিকিৎসা সহযোগিতা আবেদন প্রক্রিয়া, এবং জিএমসি কমিটির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দিকনির্দেশনা।
এতে আরো  উপস্থিত ছিলেন হেলভেটাস বাংলাদেশ-এর প্রতিনিধিবৃন্দ। বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী সাজিদ আহমেদ, সিসিডিএ প্রতিনিধি ও প্রকল্প পরামর্শক খালিদ হাসান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী, পিও (Access to Justice), উপজেলা সমন্বয়কারী সোমা আক্তার, এবং সোশ্যাল মোবিলাইজারবৃন্দ।
সমাপনী বক্তব্যে উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহ-জাহান বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা জিএমসি কমিটির কার্যক্রম আরও গতিশীলভাবে পরিচালনা করতে পারবেন এবং স্থানীয় পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবেন।”অংশগ্রহণকারীরাও প্রশিক্ষণের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং জানান, এ রিফ্রেসার ট্রেনিং তাদের বাস্তব অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন