প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ । ১১:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি পৌরসভায় ধানের শীষ সমর্থক গোষ্ঠীর উদ্যোগে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি
সকল ভেদাভেদ ভুলে শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডের ‘ধানের শীষ সমর্থক গোষ্ঠী’র উদ্যোগে এক ঐতিহাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ধানের শীষ সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ছফিউল্লাহ মিয়াজীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফারুক হোসেন মিয়াজী।
তিনি বলেন, “আমরা আজ সকল ভেদাভেদ ভুলে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের নিজ মেহের মহল্লার বিএনপি’র সকল সমর্থক এক মঞ্চে সমবেত হয়েছি। কারণ এখানেই জন্মেছেন শাহরাস্তি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান হেডমাস্টার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী। তাদের আদর্শ ও ত্যাগকে সমুন্নত রাখতে দলীয় বিভেদ, গ্রুপিং ও লবিং ভুলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতেই আজকের এই আয়োজন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া ‘জাগো দল’ থেকেই বিএনপির নেতৃত্বে এসেছিলেন সিদ্দিকুর রহমান হেডমাস্টার। তিনি শাহরাস্তির এই ওয়ার্ড থেকেই ধানের শীষের প্রচারণা শুরু করেছিলেন। পরবর্তীতে দেলোয়ার হোসেন মিয়াজী সেই রাজনীতির ধারা ধরে শাহরাস্তিতে বিএনপিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান।”
আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজী বলেন, “আজ বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশের মানুষের জন্য যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন, সেই বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বিএনপি এই দেশের মানুষের জন্য নতুন কিছু নয়— এটি মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয়তাবাদের ভিত্তিতে গঠিত একটি পরীক্ষিত রাজনৈতিক দল। আমাদের দায়িত্ব হলো— ঘরে ঘরে গিয়ে মানুষকে জানানো: ধানের শীষে ভোট দিন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ুন।”
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে “ধানের শীষে ভোট দিন” স্লোগানকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির চলমান আন্দোলনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।
পরিশেষে তিনি সকল ভেদাভেদ ভুলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন— মোঃ সাইফুল করিম মিনার, মোহাম্মদ তাজুল ইসলাম সুমন, মঈনুল ইসলাম কাজল, মাওলানা মোস্তাফিজুর রহমান, মোঃ মনির হোসেন মিন্টু, আদনান নোমান, ইমাম হোসেন,মোহাম্মদ গিয়াস উদ্দিন,  আবুল হায়দার, মোঃ আনোয়ার হোসেন ওরফে সিরাজুল ইসলাম মিয়াজী, ইউনুস গাজী, আব্দুল মালেক, ফরিদ আহমেদ, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ শফিকুল প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন