প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ । ১১:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে ভাই ভাই শিল্পীগোষ্ঠি ও সমাজ কল্যাণ সমিতির অফিস উদ্বোধন 

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “জেলা ভাই ভাই শিল্পীগোষ্ঠী ও সমাজ কল্যাণ সমিতি” এর স্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে। উৎসবমূখর পরিবেশের মধ্যেদিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সোহেল আহমদ। শহরতলীর আফতাবনগর এলাকায় ১০ অক্টোবর শুক্রবার রাতে জমকালো আয়োজনে স্থায়ী অফিসের শুভ উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক গীতিকার, সংগীতশিল্পী সাংবাদিক রাজু আহমেদ রমজান। জেলা ভাই ভাই শিল্পীগোষ্ঠী ও সমাজ কল্যাণ সমিতি” এর সভাপতি বাউল আব্দুল আলীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহানুর মিয়ার পরিচালনায় স্থানীয় সংস্কৃতিপ্রেমী অতিথিগণ বক্তব্য দেন।
উদ্বোধন শেষে সংগঠন সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। গান পরিবেশন করেন  সভাপতি বাউল আব্দুল আলীম, সঙ্গীত শিক্ষা সম্পাদক শিল্পী বাবুল রনি, সহসাধারণ সম্পাদক  শিল্পী মো. আইন উদ্দিন, অর্থ সম্পাদক শিল্পী শাহানা আক্তার, কার্যকরী সদস্য ঢোল বাদক মো. শাহিনুর আহমদ, প্রচার সম্পাদক শিল্পী ফয়লান খাঁন, কার্যকরী সদস আকিল মিয়া, সাংবাদিক রাজু আহমেদ রমজান, সদস্য শিল্পী মো. সালাহউদ্দিনসহ অনেকে। অনুষ্ঠানে ঢোল বাদক ছিলেন সদস্য রফিক মিয়া, হারমোনিয়ামে যৌথভাবে সঙ্গীত শিক্ষা সম্পাদক শিল্পী বাবুল রনি ও সহসাধারণ সম্পাদক আইন উদ্দিন, মন্দিরা বাদক ছিলেন শিল্পী ফয়লান খাঁন।
উল্লেখ্য, গত ২০১০ সালের ১লা জানুয়ারী “জেলা ভাই ভাই শিল্পীগোষ্ঠী ও সমাজ কল্যাণ সমিতি” এর যাত্রা শুরু হয়। এরপর থেকে নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন