প্রকাশের সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ । ৮:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ধানের শীষের বার্তা ঘরে ঘরে, হুমায়ুন কবির বেপারীর পক্ষে লিফলেট বিতরন

এস. এম ইকবাল
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা বাজার, চালিয়াপাড়া ও গুপ্টি পূর্ব ইউনিয়নের ফকির বাজার এলাকায় এ লিফলেট বিতরণে অংশ নেন স্থানীয় নেতা-কর্মীরা।
লিফলেটে স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি এবং রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনার মতো নানা প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “হুমায়ুন কবির বেপারী দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জের সাধারণ মানুষের পাশে আছেন। তাঁর নেতৃত্বে ফরিদগঞ্জে গণতন্ত্র ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি আবুল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব নজির আলী খান, সদস্য জুলহাস মিয়া, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন বাপ্পি, সাংস্কৃতিক দল নেতা লিটন গাজী, জাকির খান, মুসা গাজী, জুবায়ের খান, সজিব বেগ, খাজা আহমেদ গাজী, মিন্টু মিয়া, সুজন গাজী, জুয়েল হোসেন, সাগার আহামেদ, এমরান হোসেন, মানিক হোসেন, মেহেদী হাছান, মো. সোবহান, আবুল কাশেম, সোহেল ভূঁইয়া,
এ সময় স্থানীয় বাজারগুলোতে সাধারণ মানুষ লিফলেট সংগ্রহ করেন এবং আগ্রহভরে এর বিভিন্ন প্রতিশ্রুতি পড়েন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন