প্রকাশের সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ । ১০:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এম এ শুক্কুর পাটওয়ারীর পক্ষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি
বাংলাদশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে লিফলেট বিতরণ করেছেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ শুক্কুর পাটওয়ারীর সমর্থিত নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা-বিক্রেতা, বাড়ি-ঘরের বাসিন্দা ও যানবাহনের যাত্রীগণের মাঝে লিফলেট তুলে দিয়ে আগামী সংসদ নির্বাচনে বিএনপির জন্য ভোট প্রার্থনা করেন। এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ৩১ দফার বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা বলেন, বিএনপির ধানের প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমরা আপনাদের কাছে এসেছি। তাও ৩১ দফা বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে বলেই আপনাদের হাতে এ দফা তুলে দিলাম। আগামী নির্বাচনে আপনারা বিএনপির ভাগ্য নির্ধারণ করবেন। দল থেকে অনেকেই মনোনয়ন চাইবে, সেটি তার অধিকার। তবে আমাদের নেতা চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি এম এ শুক্কুর পাটওয়ারীও একজন মনোনয়ন প্রত্যাশী। আপনারা বিএনপিকে নির্বাচিত করতে এম এ শুক্কুর পাটওয়ারীর দিকে খেয়াল রাখবেন।
উক্ত লিফলেট বিতরণকালে বক্তব্য রাখেন, উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বিল্লাল হোসেন তপদার। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর, ইউনিয়ন যুবদল নেতা জাফর প্রধানীয়া, কামাল মৃধা, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন খাঁন, যুবদল নেতা কাউছার বেপারী, হান্নান বেপারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন