প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ । ৫:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেড় বছরে কোরআনে হাফেজা দুই বোন, এবার পেলেন জিপিএ ৫

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরের রায়পুরে যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন। তারা কোরআনে হাফেজা। তাদের এমন সাফল্যে উৎফুল্ল মা-বাবাসহ স্বজনরা। আরিফা ও আবিদা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের মেয়ে।

তাদের বাবা সৌদি আরবে থাকেন। এজন্য তারা ছোটবেলা থেকে মা সালমা আক্তারের সঙ্গে নানা বাড়ির এলাকা রায়পুর পৌরসভায় একটি বাসায় ভাড়া থাকেন।

১৮ বছর বয়সে প্রায় দেড় বছরে কুরআন শরীফ মুখস্থ করেছেন।

আরিফা ও আবিদা চাঁদপুরের ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা অংশ নেন।

জানা গেছে, আরিফা ও আবিদা ১৮ বছর বয়সে প্রায় দেড় বছরে কুরআন শরীফ মুখস্থ করেছেন।

একইসঙ্গে তারা হাফেজা হয়েছেন। তাদের চাচা হাফেজ মশিউরের কাছেই কুরআন মুখস্থ করেন আরিফা ও আদিবা।

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন গণমাধ্যমকে বলেন, আরিফা ও আবিদা দারুণ মেধাবী। তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকত।যেকোনো পড়া তারা দ্রুত আয়ত্ত করতে পারে। কোরআনে হাফেজা যমজ দুই বোন পেলেন জিপিএ ৫ লক্ষ্মীপুরের রায়পুরে যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন। তারা কোরআনে হাফেজা। তাদের এমন সাফল্যে উৎফুল্ল মা-বাবাসহ স্বজনরা। আরিফা ও আবিদা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের মেয়ে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন