জাকের পার্টির চেয়ারম্যান এর নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন ছেংগারচর পৌরসভার উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে জনসভা প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক ও চাঁদপুর উত্তর জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়েদ মোল্লা।
মতলব উত্তর ছাত্রফ্রন্ড নেতা মোঃ সিয়াম হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,জাকের পার্টির কেন্দ্রীয় নেত্রী নাসরিন, জাকের পার্টির কৃষক ফ্রন্টের সদস্য হান্নান প্রধান, জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সভাপতি ডালিম মিয়া, কুমিল্লা বিভাগীয় ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ আনোয়ার হোসেন রুবেল, মতলব উত্তর জকের পার্টির সাধারন সম্পাদক মো. মইনুল ইসলাম রাজিব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়েদ মোল্লা বলেন, আমরা ক্ষমতার রাজনীতি করিনা, আমাদের দলের যদি নির্বাচনী সিদ্ধান্ত হয় তাহলে আমরা সবাই গোলাপ ফুল মার্কায় ভোট দিব ইনশাআল্লাহ।
জনসভা শেষে জাকের পার্টির নেতাকর্মী একটি র্যালি বের হয়। র্যালিটি ছেংগারচর বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়।

মনিরুল ইসলাম মনির