প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ । ১০:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে : তানভীর হুদা

মনিরুল ইসলাম মনির
চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ডিসেম্বরে তফসিল ঘোষণা, দেশ এখন নির্বাচনের পথে ধাবিত হচ্ছে।
বিএনপি নেতাকর্মীরা মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য ঘরে ঘরে ছুটে যাচ্ছে। বিএনপি বিশ্বাস করে মানুষের ভোট ও সমর্থনের ওপর নির্ভর করে। আমরা যদি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারি, তবে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় মানুষ ভোট দিতে পারেনি।
তাদের ভোট অধিকার হরণ করা হয়েছিল, দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপির হাজারো নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছে।
বাংলাদেশের সাধারণ মানুষের দল হচ্ছে বিএনপি।
ইতিমধ্যেই বিএনপি মহিলা দলের নেত্রীরা ধানের শীষের সালাম ও তারেক রহমানের ৩১ দফা দাবি লিফলেট আকারে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে আর ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা হবে।
আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এ ভঙ্গুর অবস্থা থেকে দেশকে পুনরুদ্ধার করতে হলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতেই হবে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব লালপুর মফিজ খানের বাড়িতে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তানভীর হুদা বলেন, যারা যারা মাঠে বলে বেড়াচ্ছেন মনোনয়ন কনর্ফাম তাদের উদ্দেশ্য তাদেরকে বলতে চাই, বাকি খাইয়েন না পরে কিন্তু দোকান বাকি আমাদের থেকে নিয়ে দিতে হবে। বিএনপি পরিবার থেকে দিতে হবে সুতরাং সাবধান এখনকার মানুষ সবাই সচেতন ডিজিটাল যুগে আপনারা মানুষকে প্রতারিত করতে পারবেন না।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তানভীর হুদা বলেন, মনোনয়ন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই মনোনয়ন আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে জনপ্রিয় ও জনগনের সাথে সম্পৃক্ত এরকম কাউকেই মনোনয়ন দেওয়া হবে।
তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোটি মানুষের দোয়া ও আল্লাহর রহমতে তারা আজও বেঁচে আছেন। যারা আমার নেতা তারেক রহমানের ওপর অত্যাচার করেছিল, তারা আজ ঘৃণিত ও নিষিদ্ধ দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগের ওপর মানুষের আস্থা উঠে গেছে, কারণ তারা মানুষের জন্য কাজ না করে লুটপাট, মামলা ও দখলবাজিতে লিপ্ত ছিল। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তানভীর হুদা বলেন, মানুষের মন জয় করতে হলে মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। দলের কোনো বাহাদুরি, চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না। মানুষের ভালোবাসাই হবে বিএনপির আসল শক্তি।
ষাটনল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে বিএনপি নেতা ও সমাজ সেবক ডাঃ আবুল হাসেমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা জিয়া উদ্দীন মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য আলাউদ্দিন খান, ঢাকা নিউ মার্কেট থানা বিএনপির আহ্বায়ক লায়ন এস এম মতিউর রহমান, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ষাটনল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী খোকন চৌধুরী, সাবেক ছাত্রনেতা কুদ্দুছ বেপারী, সাবেক ইউপি সদস্য ছমির আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূইয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আফসার উদ্দিন খান, উপজেলা যুবদল নেতা সফিক সরকার, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝরনা আক্তার, সহসভাপতি পারুল আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রাহিম বেগম, পৌর মহিলা দলের সভাপতি আনোয়ারা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন