প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ । ৭:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় জেলা তথ্য অফিসের আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে এ সভা চলে সোমবার সকালে।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন। এর আগে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।
বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের ডা. রাজেশ সিংহ, ইউনিসেফ বাংলাদেশ এর জেলা সমন্বয়কারী তানভীর ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ। বক্তাগণ শিশু কিশোরদের টাইফয়েড টিকা দিতে গিয়ে কোন প্রকারের গুজবে কান না দেওয়ার আহবান জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন