প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ । ৯:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাতীয় পরিসংখ্যান দিবসে আলোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী
সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস।
সোমবার (২০ অক্টোবর) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
‎
‎
র‌্যালিটি সার্কিট হাউজের সামনে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন বলেন আমাদের প্রতিটি দিনই শুরু হয় পরিসংখ্যান দিয়ে। পরিসংখ্যান কি সেটা আমরা কমবেশি সবাই জানি। পরিসংখ্যান বিষয়টি সংখ্যাতে রূপান্তর করা হয়। আমরা যেকোন সংখ্যাতে এটি গণনা করে থাকি। আধুনিক যুগে পরিসংখ্যান ছাড়া আমরা চলতে পারিনা। যে কোনো পরিকল্পনা ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নিতে হলে আমাদের নিকট পরিসংখ্যানগত সুবিন্যস্ত সঠিক তথ্য থাকতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এক্ষেত্রে উত্তরোত্তর উন্নয়নের দিকে যাচ্ছে। আমাদের পরিসংখ্যান যত ভালো হবে এবং পরিসংখ্যান দপ্তর যত সম্পৃক্ত হবে আমরা ততোই ভালো করবো।
তিনি আরও বলেন, বিশ্ব এখন পরিসংখ্যান বিষয়ে অনেক উন্নত। বর্তমানে আধুনিক সফটওয়ার ও নতুন নতুন ডিভাইস উদ্ভাবনের ফলে খুব দ্রুত বিশ্বের যেকোন তথ্য পেয়ে থাকি। যে দেশ পরিসংখ্যানের দিক দিয়ে যত বেশি সমৃদ্ধ সে দেশ তত বেশি উন্নত।
মতলব উত্তর পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব চক্রবর্তী উপস্থাপনায় স্বাগত বক্তব্য এবং অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মতলব দক্ষিণ পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান।
এক্সিকিউটিভ ডিরেক্টর সি এএমএস ডঃ এম এস মুস্তাফিজুর রহমান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন