প্রকাশের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ । ৭:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  নাজিয়া হোসেন।
বক্তব্যে তিনি বলেন,“নিরাপদ সড়ক শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সকলের যৌথ দায়বদ্ধতা। প্রতিটি নাগরিককে আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। তাহলেই স্মার্ট বাংলাদেশ গঠনের পথে আমরা আরও একধাপ এগিয়ে যাবো।
এ সময়  বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রী—সবার সচেতনতা ও দায়িত্বশীলতা প্রয়োজন। ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের অভ্যাস গড়ে তুললে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
উল্লেখ্য, ২০১৭ সালে সরকার প্রতি বছর ২২ অক্টোবরকে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। তখন থেকে দিবসটি দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাইনুল হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মাকসুদল আলম, সমাজসেবা অফিসার মো. আবু ইসহাক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ খাঁন, আইসিটি অফিসার মোঃ শাহজাহান, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমীন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মী প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন