প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ । ৫:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ফরিদগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের ইট বদলের হিড়িক

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রায় ৬ কোটি টাকায় সেকদি–চান্দ্রা সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, নিচে খারাপ ইট বিছিয়ে ওপরের স্তরে ভালো ইট বসিয়ে বালিতে ঢেকে দেওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ধীরগতির এই কাজ হঠাৎ দ্রুত এগোচ্ছে কেবল অনিয়ম আড়াল করার জন্য। সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি স্বীকার করে তা সরানোর নির্দেশ দেন।
তদারকি কর্মকর্তা হাবিবুর রহমান ভুট্টো বলেন, ‘ভুলবশত আসা কিছু খারাপ ইট সরিয়ে ফেলা হচ্ছে। পরবর্তীতে মান বজায় রেখেই কাজ শেষ করা হবে।’
আগের সংবাদটি পড়ুন…. ফরিদগঞ্জে নিম্নমানের ইট দিয়েই চলছে ৬ কোটি টাকার কাজ
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহাম্মদ বলেন, ‘অনিয়মের বিষয়টি জানার পরেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত ইট গুলো অপসারণ করে, ভালো মানের ইট ব্যবহারের কথা বলেছি। সে আলোকে তারা ইট গুলো অপসারণ করছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন