প্রকাশের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ । ৯:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

খেলাধুলা তরুণ সমাজকে দূরে রাখে মাদক থেকে : ইকবাল হোসেন

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে ভাই বন্ধু একতা ক্লাবের উদ্যোগে এক  “ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীঅনুষ্ঠান সম্পন্ন  হয়েছে।
শুক্রবার, ২৪ অক্টোবর বিকেলে শাহরাস্তি  পৌর শহরের ৮ নং ওয়ার্ডের উপজেলা  মডেল মসজিদ  সংলগ্ন  বালুর মাঠে এটি অনুষ্ঠিত হয়।
এতে  প্রধান অতিথি ছিলেন, মেসার্স সুন্দরবন স্টিল করপোরেশনের স্বত্বাধিকারী ও শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,খেলাধুলা শুধু শরীরচর্চা নয়; এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাপরায়ণ, পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ করে তোলে। বর্তমান সময়ে যুব সমাজকে মাদক ও সামাজিক অনাচার থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রমের বিকল্প নেই। ভাই বন্ধু একতা ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন তরুণদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে।
তিনি আরও স্মরণ করেন শাহরাস্তি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান হেডমাস্টার ও সাবেক উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী-র অবদান। তিনি বলেন, “এই এলাকার সেই গুণী নেতাদের আদর্শ ও নেতৃত্ব আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে এখনো প্রেরণার উৎস।
শাহরাস্তি উপজেলা বিএনপির ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে  বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম,সাবেক কাউন্সিলর ছফিউল্ল্যাহ মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী আমিমূল এহছান হৃদয়, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ গাজী, দলিল লেখক মোঃ মেহেদী হাসান, ব্যবসায়ী তারেকুল ইসলাম, বিএনপির সম্মানিত সদস্য আনিস পাটোয়ারী, জিহাদুল ইসলাম (শামীম) ও সিরাজুল ইসলাম,ছাত্রদল নেতা শাহাদাত প্রমুখ।
দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর পাথৈর একাদশ ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি জয় করে। রানার-আপ হয় নিজমেহার ভাই বন্ধু একতা ক্লাব। খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপচে পড়া ভিড় ছিল।
অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। আয়োজনে সহযোগিতা করেন নিজমেহার ভাই বন্ধু একতা ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার তরুণ ক্রীড়াবিদরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন