প্রকাশের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ । ১০:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

নিজ ইউনিয়ন থেকে দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন ইঞ্জি. মমিনুল ; হাত উঁচিয়ে সমর্থন জানালো জনতা!

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক নিজ ইউনিয়ন থেকে ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও পথসভা কার্যক্রম শুরু করেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যাপী তিনি হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এর মধ্যে তিনি নোয়াদ্দা, উত্তর রায়চোঁ, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়, রায়চোঁ বাজার, মধ্য বড়কুল, আড়ুলি, মোল্লাডহর, দিকচাইল, সেন্দ্রা ও কোন্দ্রা এলাকায় পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় ইঞ্জি. মমিনুল হক বলেন, “আমার ইউনিয়নের মধ্য দিয়ে হাজীগঞ্জ-শাহরাস্তির ২২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় গণসংযোগ ও পথসভা কার্যক্রম শুরু করলাম। দেশের মানুষ এখন বিএনপিকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের পতনের ১৪ মাস পার হয়েছে। এখন আর কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী মামলা-হামলা বা হয়রানির শিকার নয়। ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী প্রতিহিংসার শিকার হবে না। তবে যারা অপরাধী, তাদের বিচার রাষ্ট্র করবে।”

এসময় উপস্থিত লোকজন একযোগে হাত তুলে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ইঞ্জি. মমিনুল হককে সমর্থন জানান।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাছান মিয়াজী।
সফরসঙ্গী ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, বিএনপি নেতা আব্দুল কাদের মিয়া, ইঞ্জি. জাহাঙ্গীর আলম, ইমান হোসেন, অহিদুল ইসলাম মোহন, আব্দুল গফুর পাটওয়ারী, ওলি উল্যাহ, আলমগীর হোসেন, মোশারফ হোসেন, তাফাজ্জল হোসেন বতু, শাহাদাত হোসেন মিলন, জামাল মেম্বার, মিজানুর রহমান, মাসুদ রানা প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, ছাননেতা শামছুদ্দিন খাঁন নূর, কবির হোসেন রাজুসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও ইউনিয়ন যুবদল নেতা আব্দুল জব্বার, ইকবাল বেপারী, ইমাম হোসেন, আব্দুল মতিন, আলাউদ্দিন, হেলাল উদ্দিন, হোসেন মজুমদার, স্বেচ্ছাসেবক নেতা মাসুম চৌধুরী, জহিরুল ইসলাম, বিল্লাল হোসেন, সুমন রাজ, হাসানাত, সোহাগ, কৃষক নেতা মিজানুর রহমান, ছাত্রনেতা আলামিন দিনু, হাবিবুর রহমান, ওসমান গণি, সাব্বির হোসেন, শেখ ফরিদসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন