প্রকাশের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ । ২:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফজরের নামাজ পড়ে আর ফেরেনি শাহরাস্তির আবদুল্লাহ!

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর জেলার শাহরাস্তি থানার অন্তর্গত ১৭ নং রায়শ্রী উত্তর ইউনিয়নের রশিদপুর গ্রামের মুন্সি বাড়ির ১২–১৩ বছর বয়সী এক শিশু, আবদুল্লাহ, গতকাল ২৫ তারিখ ফজরের নামাজ পড়ার পর থেকে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ আবদুল্লাহর পিতা জামাল হোসেন জানিয়েছেন, সকালে ফজরের নামাজ পড়তে গিয়েছিল তাঁর ছেলে, এরপর থেকে আর বাড়িতে ফেরেনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের সময় আবদুল্লাহর পরনে ছিল সাদা পাঞ্জাবি।

পরিবার ও স্থানীয়রা শিশুটির খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেউ তাঁর সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন- ০১৭১২৬৮৮৭৫৩

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন